স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করবেন বলে তিনটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। এর কয়েক দিন আগেই শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন। দুটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। একটি সূত্রের দাবি, মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানান এবং শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
রয়টার্স জানায়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাদের বারবার ফোন ও বার্তার জবাব দেননি। তবে গত ডিসেম্বরে তিনি রয়টার্সকে বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি মাঝপথে পদত্যাগের পরিকল্পনা করছেন।
রয়টার্সের পুরোনো সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, অন্তর্বর্তী সরকারে তিনি ‘অপমানিত বোধ’ করছেন। তিনি বলেছিলেন, “আমি চলে যেতে আগ্রহী। আমি বাইরে যেতে আগ্রহী।” নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য তিনি পদে থাকবেন বলেও জানিয়েছিলেন।
নতুন করে পদত্যাগের গুঞ্জন জোরালো হওয়ার পেছনে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কথিত যোগাযোগের খবরকে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। দেশের একাধিক গণমাধ্যমের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি সম্প্রতি হাসিনার সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছেন বলে সরকার অসন্তুষ্ট।
রয়টার্স আরও জানিয়েছে, ৭৬ বছর বয়সী মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। পদটি মূলত আনুষ্ঠানিক, নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা নয়াদিল্লি পালিয়ে যাওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হলে তিনি দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে থেকে যান।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পদত্যাগ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরিত চিঠি দিয়ে পদত্যাগ করতে পারেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
যশোর অফিস: চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ (২৩ জুলাই) আনুমানিক ভোর ৪ টার দিকে বিজিবির চুয়া ...
ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে বলে লক্ষ্য করা গিয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন ফের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২২ জুলাই ২০২৬ তারিখে সাংবাদিক জুলকারনাইন সায়েরের বরাতে একটি পোস্টে দাবি করা হয় ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে চ ...
সব মন্তব্য
No Comments