ডেস্ক রিপোর্ট: আগামীকাল ১৯ জানুয়ারী বৃহষ্পতিবার বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭ তম জন্মবার্ষিকী।
জিয়াউর রহমান বীর উত্তম এর জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারী বৃহষ্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি ও সহযোগী সংগঠনসমুহ
আগামীকাল ভোরে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করবে।সকাল ১১ টায় জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত থাকবেন।বেলা ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় বিএনপির উদ্যোগে ড্যাবের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করবেন।
বেলা ৩ টায় ইঞ্জিনিয়ার্র্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়ার কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে । বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখবেন।
রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি শীতবস্ত্র বিতরণ করবে।
১৯ জানুয়ারী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ জিয়ার জন্মস্থান বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পৃথক পৃথক পোস্টার প্রকাশ করেছে। ঐদিন বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
দেশব্যাপী বিএনপি'র মহানগর, জেলা, উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোকসজ্জা, আলোচনা সভা, দোয়া, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ১০ দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments