বরিশাল অফিস: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন; চরকাউয়া-চরমোনাইয়ের ভাঙন কবলিত এলাকার সমীক্ষা শেষ হয়েছে। আশা করছি জানুয়ারির মধ্যে এ এলাকায় কাজ শুরু হবে। এখানে ৮শ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা একনেকে পাঠানো হবে।
আজ বরিশাল সদর উপজেলার চরকাউয়া, চরমোনাই ও চরবাড়িয়া এলাকার নদী ভাঙন পরিদর্শন শেষে এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, চরবাড়িয়া এলাকায় চলমান প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে। আমরা চরকাউয়া-চরমোনাই নিয়ে আরেকটি প্রকল্পের পরিকল্পনা করছি। সেই প্রকল্প আগে ৫শ কোটি টাকার প্রস্তাবনা ছিল। ভাঙনকবলিত এসব এলাকায় সমীক্ষা শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই ৮শ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা কমিশন হয়ে একনেকে উত্থাপনের চেষ্টা করব। আমরা আশা করছি আগামী জানুয়ারির মধ্যে এই কাজটি শুরু হবে। প্রস্তাবিত এই প্রকল্পের ব্যয় ৮শ কোটি টাকা হবে বলে জানান তিনি।
জাহিদ ফারুক আরও বলেন; আমি এই এলাকার সংসদ সদস্য। নদী ভাঙন এলাকা সব সময় আমি নিজে গিয়ে দেখি। এটা আমার দায়িত্ব। অতীতেও অনেকবার নদী ভাঙন এলাকায় গিয়েছি। প্রতিবারই যখন সময় পাই নদী ভাঙন এলাকা পরিদর্শনে যাই।
তিনি আরো বলেন; বরিশালের বিভিন্ন এলাকায় নদী ভাঙন হচ্ছে। আজকে আমি চরকাউয়া, লামছড়ি, বুখাইনগর ভুঁইয়াবাড়ি, নিমাই হাওলাদার বাড়ি এলাকা দেখেছি। এই এলাকাগুলোতে নদী ভাঙন কবলিত এলাকা। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেছি। ভাঙন কবলিত এলাকা দেখে যেখানে যেখানে কাজ করতে হবে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছি, সেভাবে কাজ হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজাবুবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুতদুল হক খান মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাকিব বলেন, চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের খালের ওপারে নদী ভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে দশ হাজার বস্তা জিও ব্যাগ ফেলে এই মৌসুমের ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। অধিকাংশ ব্যাগ ভাঙন কবলিত এলাকায় ফেলা হয়েছে। বাকি যা রয়েছে সেগুলোও শিগগিরই ফেলানো হবে। এবং প্রকল্প পাস হয়ে এলে ভাঙনরোধে স্থায়ীভাবে কাজ শুরু হবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
সব মন্তব্য
No Comments