ডেস্ক রিপোর্টঃ গণতন্ত্র হরণকারী, লুটেরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বর্তমান অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে আগামী ১১ জানুয়ারি বুধবার, দেশব্যাপী বিভাগীয় সদর তথা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লায় গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। পরিবর্তিত সময়সূচি অনুয়ায়ী ১১ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৪ ঘন্টা গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে এ কর্মসুচির পালনের কথা জানিয়েছেন
গণঅবস্থান কর্মসূচি সফল করতে ইতোমধ্যে কেন্দ্র থেকে বিভাগ ভিত্তিক সমন্বয় টিম গঠন করা হয়েছে। সমন্বয় টিম স্ব-স্ব বিভাগে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর ইউনিটের নেতৃবৃন্দের সমন্বয়ে বৈঠক করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সিনিয়র নেতৃবৃন্দ বিভাগীয় সদরে গণঅবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিবেন।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের ইউনিটের প্রতি স্ব-স্ব বিভাগীয় সদরে গণঅবস্থান কর্মসূচি সফল করতে স্ব-স্ব ইউনিট নেতৃবৃন্দ গণসংযোগ, কর্মী সভা, লিফলেট বিতরণসহ প্রস্তুতিমূলক কর্মকান্ড জোরদার করার আহ্বান জানানো হচ্ছে।
সর্বস্তরের জনগণ এবং নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি স্বতঃস্ফুর্তভাবে ১১ জানুয়ারি দেশব্যাপী বিভাগীয় সদরে গনঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে সফল করে ১০ দফা দাবী আদায় ত্বরান্বিত করার আহ্বান জানানো হচ্ছে।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments