ডেস্ক রিপোর্ট: মাদারীপুর জেলার এক কাঁচামাল বিক্রেতার দোকানে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের মানুষ। ফরিদপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ থেকেও মানুষজন আসছেন।
অবাক করা বিষয় হতে পারে, আলু, শাকসবজি কিনতে এতদূর থেকে লোকজন আসবে কেন?
অবশ্য সবজি কিনতে নয়, ওই কাঁচামাল বিক্রেতাকে দেখতে দূর-দূরান্তের মানুষ আসছেন।
এর কারণ একটাই, তিনি নাকি দেখতে বর্তমান সময়ের বাংলা নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মতো। অপূর্বর সঙ্গে চেহারায় মিল খুঁজে পাওয়া গেছে এই যুবকের। বিশেষ করে গায়ের রঙ ও হেয়ারস্টাইল। উচ্চতা, দৈহিক গড়নও কাছাকাছি। দূর থেকে দেখলে যে কেউ ভাববেন অভিনেতা অপূর্ব হয়তো শুটিংয়ে ব্যস্ত। তরকারি বিক্রেতার ভূমিকায় হয়ত কোনো নাটকে অভিনয় করছেন। কাছে গিয়েও অনেকে ভুল করেন। কারো কারো মতে, সামনাসামনি না হলেও পাশ থেকে দেখতে অনেকটা অপূর্বর মতো তিনি। কেউ বা বলেন, এতো অপূর্বর যমজ নাকি? কেউ বা মজা করে বলেন, নায়ক অপূর্বর ভাই মাদারীপুরে তরকারি বেচেন।
অনেকে অবশ্য বিষয়টিকে বাড়াবাড়ি ভাবছেন। তাদের চোখে বিস্তর ফারাক রয়েছে দুজনের মধ্যে।
তবে এরইমধ্যে নিজের এই চেহারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই কাঁচামাল ব্যবসায়ী।
জানা গেছে, অপূর্বর মতো দেখতে ওই যুবকের নাম শিপন আহমেদ বেপারী। মাদারীপুরের মোস্তাফাপুর বাজারেই তার কাঁচামালের দোকান। তার দোকানে রীতিমতো ভিড় লেগেই থাকে। পণ্য কেনার চেয়ে তার সঙ্গে সেলফি ও ছবি তুলতে আগ্রহীর সংখ্যাই বেশি।
এ বিষয়ে কয়েকজন স্থানীয় বলেন, আমাদের শিপন ভাই, দেখতে নায়ক অপূর্বর মতো। ফেসবুকে তার ছবি পোস্ট করার পর থেকে অনেকেই আসেন এখানে। অনেকেই এসে তার সঙ্গে কথা বলে যান। কেউ কেউ বলেন, দুজনের মধ্যে দারুণ মিল, হয়ত ঊনিশ-বিশ। অনেক তরুণী আসে। শিপন ভাইয়ের সঙ্গে ছবি তুলে তারা।
তারা জানান, মানুষ হিসেবেও বেশ ভালো শিপন, নম্র-ভদ্র। বিষয়টি নিয়ে বিরক্ত দেখাননি কখনো। এলাকার সবার সঙ্গেই সুসম্পর্ক তার। সবার প্রিয় তিনি।
এ বিষয়ে শিপন আহমেদ বেপারী বলেন, ‘আমি গত ১৫ বছর ধরেই কাঁচামালের ব্যবসায় জড়িত। কিছুদিন ধরে অনেকেই আসে আমার সঙ্গে দেখা করতে। তারা কথা বলে। ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। ভালোই লাগে। এ নিয়ে আমি বিরক্ত নই। অনেকেই আমার প্রশংসা করে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন!’
এদিকে জানা গেছে, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দেড় মাসের বিশ্রামে আছেন। ঈদের নাটকের অতিরিক্ত কাজের চাপে নির্ঘুম সময় কেটেছে এই অভিনেতার। তিনি ব্যাপক রকমের ক্লান্ত হয়ে পড়েছেন। তাই ঈদের পর এখনো শুটিংয়ে ফেরেননি এই জনপ্রিয় অভিনেতা।
কবেনাগাদ অভিনয়ে ফিরবেন তিনি, এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘প্রচণ্ড ক্লান্তি চেপে বসেছে আমার ওপর। আরও কিছুদিন বিশ্রাম নিয়ে অভিনয়ে ফিরব। কারণ কাজ শুরু করলে অবসর সময় আর থাকবে না আমার। তাই একটু বিশ্রাম নিচ্ছি।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments