দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী অভিযানে মাদককারবারীদের গুলিতে আব্দুল হামিদ (৪০) নামে একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নুরুজ্জামান তাগাদগিরি (৪৫) নামে একজন মাদককারবারীকে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ এর নেতৃত্বে একটি টিম ফিলিপনগর দারোগার মোড় এলাকার মাদককারবারী নুরুজ্জামান তাগাদগিরির বাড়িতে অভিযান চালায়। এসময় ফিলিপনগর মাঠপাড়া এলাকার হাফিজুর সরদারের ছেলে শীর্ষ মাদককারকারী ও সন্ত্রাসী বাহিনী প্রধান রাখি’র নেতৃত্বে একদল সন্ত্রাসী ও মাদককারবারী তাদের লÿ্য করে গুলি চালালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স আব্দুল হামিদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল হামিদ পার্শ্ববর্তী মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদককারবারী নুরুজ্জামান তাগাদগিরিকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজন হাসপাতাল আসলে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সে শঙ্কামুক্ত।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হামিদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় মাদকসহ একজনকে আটক করা হয়েছে। বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
সব মন্তব্য
No Comments