মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমি দূর থেকে আসি নাই। এই জেলার সন্তান আমি। সদরপুরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। কৃষ্ণপুরের পাশের ইউনিয়নে আমার বাড়ি। আমি আপনাদের সন্তান। আমার নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের একজন হতে চাই।
আজ বিকেল ৩ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ইউনিয়ন শাখার আয়োজনে কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি রাজনীতি করি ৩৮ বছর, আমার এই রাজনৈতিক জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে একদম সাধারণ কৃষক পরিবার থেকে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন। আমি আপনাদের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো।
সদরপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি'র সভাপতি, কাজী বদরুজ্জামান (বদু) সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments