স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের এবি মিলনায়তনে জাতীয় নির্বাহী কমিটির (এনইসি) বিশেষ সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণভোটের রায়কে বাতিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সভায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, সংবিধানের দোহাই দিয়ে সরকার কার্যত আরেকটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে দেশকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো, সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট অধ্যাদেশ,গুম বিরোধী অধ্যাদেশ এবং দুর্নীতি দমন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো একের পর এক বাতিল করা,জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা
এসব পদক্ষেপ প্রমাণ করে সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে গায়ের জোরে রাষ্ট্র পরিচালনা করছে।বর্তমান সরকার হাসিনার ফ্যাসিবাদের কাঠামোকে টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে। যা,গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, সংবিধান কোনো দলের স্বার্থ রক্ষার ঢাল হতে পারে না। এটি জনগণের অধিকার ও ন্যায়ের প্রতীক। অথচ বর্তমান সরকার সেই সংবিধানকেই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা জোরদার করছে। সরকারের মনে রাখা উচিৎ সংবিধানের দোহাই দিয়ে হাসিনাও শেষ পর্যন্ত তার মসনদকে রক্ষা করতে পারে নি।
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এবং আইনের শাসনকে উপেক্ষা করে যেভাবে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা দেশের গণতান্ত্রিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
নেতৃবৃন্দ আরও সতর্ক করে বলেন, যদি সরকার এ ধারা থেকে সরে না আসে এবং জনগণের মতামতের প্রতি সম্মান না দেখায়, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা,এবিএম খালিদ হাসান,ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আবদুল হক, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য
আব্দুল বাসেত মারজান ও অ্যাডভোকেট সানাউল হক।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments