নড়াইল প্রতিনিধি: ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও সহিংসতার বলি হয়ে নিঃস্ব হয়ে গেছেন নড়াইল সদরের ভদ্রবিলা বাজারের নিরীহ তরুণ ব্যবসায়ী শাকিল মোল্যা। দীর্ঘ ১০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা তার একমাত্র আয়ের সম্বল ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট হওয়ায় বর্তমানে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তিনি।
সরেজমিনে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬, শুক্রবার ভদ্রবিলা স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা গ্রামের মোস্ত কাজীকে কুপিয়ে হত্যা করে ভদ্রবিলা গ্রামের কতিপয় দুর্বৃত্ত। ওইদিন বিকেলে মোস্ত কাজীর স্বজনসহ পলইডাঙ্গা গ্রামের ক্ষুব্ধ লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভদ্রবিলা গ্রাম ও বাজারে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
লুটপাটের একপর্যায়ে দুষ্কৃতকারীরা শাকিলের ব্যবসা প্রতিষ্ঠান 'শাকিল কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট'-এ ঢুকে সমস্ত ডেকোরেশনসহ আসবাবপত্র ভাঙচুর করে। দোকানে থাকা ২টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ২টি প্রিন্টার, ১টি ফটোকপি ও ১টি লেমিনেটিং মেশিন, ব্যাটারিসহ আইপিএস সেট, ওয়াইফাই সেট, গ্যাস সিলিন্ডার, গ্রিন্ডার মেশিন ও ৫টি মোবাইল ফোন, ১ লাখ টাকার মোবাইল এক্সেসরিজ এবং ক্যাশে থাকা মোবাইল ব্যাংকিংয়ের নগদ দেড় লাখ টাকাসহ যাবতীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এতে তার আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানান।
জানা গেছে, ২০১৬ সালে শাকিলের বাবা খায়রুল মোল্যা স্ট্রোকে মারা যাওয়ার পর পরিবারটি অর্থাভাবে দিশেহারা হয়ে পড়ে। তিন বোন ও বৃদ্ধা মাকে বাঁচাতে পড়াশোনার পাশাপাশি ভদ্রবিলা বাজারে ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিংয়ের ছোট ব্যবসা শুরু করেন শাকিল। কঠোর পরিশ্রমে ব্যবসার পরিধি বাড়িয়ে কম্পিউটার, ফটোকপি ও অনলাইন সেবার দোকানটি দাঁড় করান তিনি।
অশ্রুসজল চোখে ভুক্তভোগী শাকিল বলেন, "আমি একদম নিঃস্ব হয়ে গেছি। গ্রামের কোনো দলাদলির মধ্যে আমি ছিলাম না, আমার কি দোষ ছিল? ১০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা দোকানটা এক মুহূর্তে শেষ করে দিল। এখন কীভাবে সংসার চালাবো, কীভাবে এনজিওর ঋণের কিস্তি দেব? পরিবার নিয়ে না খেয়ে থাকা ছাড়া উপায় নেই।"
তিনি আরও জানান, একমাত্র আয়ের উৎসটি ধ্বংস হয়ে যাওয়ায় এখন বৃদ্ধা মা, বোন ও নবপরিণীতা স্ত্রীকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত জোটানোও কঠিন হয়ে পড়েছে। জড়িতদের শনাক্ত করে মালামাল ফেরত ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments