ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , গণফোরাম সভাপতি মোস্তফা মোহসিন মন্টু আর নেই। রবিবার ( ১৫ জুন ) বিকাল সাড়ে ৪ টায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ৩ কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপি, গণফোরাম, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রথম জানাজা আজ বাদ এ’শা রাজধানীর কাটাবন ঢাল বায়তুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা সোমবার ( ১৬ জুন ) সকাল সাড়ে ৯ টায় কেরানীগঞ্জ নেকরোজবাগ মাঠে অনুষ্ঠিত হবে। এবং তৃতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ বাদ যহোর অনুষ্ঠিত হবে।
সোমবার ( ১৬ই জুন ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোস্তফা মোহসীন মন্টুর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে । শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
মোস্তফা মোহসিন মন্টু ১৯৪৫ সালের ১ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা মীর জাহান ও মাতার নাম রাহেলা খাতুন।
তিনি মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহীনির প্রধান ছিলেন। এবং তিনি ‘‘৬৯ এর ঐতিহাসিক গণঅভ্যূত্থান ও “৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি গণফোরাম প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন।
মোস্তফা মোহসিন মন্টু ছাত্র জীবন থেকে আওয়ামীলের রাজনীতির সাথে যুক্ত ছিলিন । তিনি আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগের সাবেক চেয়াম্যান ছিলিন। তিনি ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে আওয়ামীলীগ থেকে বহিস্কৃত হন তিনি। এবং ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন। ২০০৯ সালে গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-৩ আসন থেকে সংসদস সদস্য নির্বাচিত হন মোস্তফা মোহসিন মন্টু ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments