ডেস্ক রিপোর্ট: টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ওপেনার তামিম ইকবাল।বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলো তামিম। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান করেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের দ্বিতীয় হলেও বিশ্বের শততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পুর্ন করলেন টাইগার তামিম ইকবাল।
আজ থেকে অ্যান্টিগায় শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৫ হাজার রানের জন্য তামিমের প্রয়োজন ছিলো মাত্র ১৯ রান।
সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচের করা ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ফ্লিক করে ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে ৩ রান নিয়ে ক্যারিয়ারের ৫ হাজার রান পূর্ণ করেন তামিম।
৫ হাজার রান পাওয়া ইনিংসে শেষ পর্যন্ত ২৯ রানে আউট হন তামিম। তার ইনিংসে ৪টি চার ছিলো।
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে মুশফিক ৫ হাজার রান করলেও, তামিম দ্রুত এই মাইলফলক স্পর্শ করেন। ৮১ ম্যাচের ১৪৯তম ইনিংসে ৫ হাজার রান করেছিলেন মুশফিক। আর ৬৮ ম্যাচের ১২৯তম ইনিংসে ৫ রানে পা রাখেন তামিম।
২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন অবধি ৬৮ টেস্টের ১২৯ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৫০১০ রান তামিমের।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments