স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সকল প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন করেন সিইসি নাসির উদ্দিন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
সিইসি বলেন, “আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। কমিশন ন্যায্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “যে যার অবস্থান থেকে প্রার্থিতা বাতিল বা গ্রহণের বিষয়ে আপিল জমা দিয়েছেন, সেসব আপিল দ্রুত এবং ন্যায্যভাবে নিষ্পত্তি করা হবে।”
এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments