ডেস্ক রিপোর্ট: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, বাজেটের নামে গরীবের সম্পদ ভাগবাটোয়ারা করে লুটেপুটে খাচ্ছে সরকার। ঘোষিত বাজেটে গরীব, বেকার, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য কোন সুখবর নেই। এতে ধনী গরীবের শ্রেনী বৈসাম্য আরো বাড়বে। করোনার দ্বিতীয় ঢেউ ও তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছকে বাঁধা গতানুগতিক। এ বাজেট প্রস্তাবনা দিয়ে করোনার অভিঘাতে জীবন ও জীবিকার সঙ্কট মোকাবেলা করা এবং স্বাস্থ্য খাতের ভঙ্গুরদশা অতিক্রম করা সম্ভব নয়। বিশাল অঙ্কের ঋণনির্ভর এ বাজেটে সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নে সুনিদিষ্ট কোন উদ্যোগ নেয়ার পরিকল্পনা বা বরাদ্দ রাখা হয়নি।
আজ (শুক্রবার) এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবিত এ বাজেটে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে দুই লাখ ১৫ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে তিন লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা কোনোভাবেই অর্জন সম্ভব নয়। এ বাজেটে সাধারণ জনগণের কোনো কল্যাণ হবে না। এ বাজেট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ ...
সব মন্তব্য
No Comments