দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে গুলিবর্ষণ করে সাইফুল ইসলাম (৪০) নামে একজন ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজার সংলগ্ন এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে। অপহৃত ব্যবসায়ী বৈরাগীরচর গ্রামের মৃত মিরাজ মালিথার ছেলে এবং সে গবাদিপশুর ব্যবসার সাথে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সাইফুল ইসলাম রাতের খাবার শেষে নিজ বাড়ি থেকে পাশর্^বর্তী বৈরাগীরচর বাজারে যাওয়ার সময় ৭-৮ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরন করে। এসময় অপহরণকারী সন্ত্রাসীরা আতঙ্ক ছড়াতে পরপর দুই রাউন্ড গুলি বর্ষণ করে। পরে সন্ত্রাসীরা অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে পদ্মা নদীতে রাখা স্পিডবোড যোগে দ্রুত চলে যায়। অপহরণকারী বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদীতে স্পিডবোড যোগে এসে সেখানে স্পিডবোড রেখে ঘটনাস্থলে অবস্থান নেয় বলে স্থানীয়রা জানায়।
অপহৃত সাইফুল ইসলামের ছেলে মুন্না (১৯) জানায়, একই এলাকার দিদার মন্ডলের ছেলে মিশনের নেতৃত্বে অপহরণের ঘটনা ঘটেছে। মিশন প্রথমে তার বাবা সাইফুল ইসলামকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে ৭-৮জনের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়ে তারা বাবাকে অস্ত্রের মুখে অপহরণ করে নদীতে নিয় যায় এবং সেখানে রাখা স্পিডবোডে করে তারা দ্রুত চলে যায়। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল এসে বাবার গায়ের গেঞ্জি সহ অন্যান্য পোশাক উদ্ধার করে।
অপহরণের বিষয়ে মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, সাইফুল একজন পরিচিত ছাগল ও ভেড়া ব্যবসায়ী। শুক্রবার রাত ৯টার দিকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং যাওয়ার সময় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলিও ছোড়ে তারা।
ব্যবসায়ী অপহরণ ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, বৈরাগীরচর বাজার সংলগ্ন এলাকা থেকে সাইফুল নামে একজন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এমন একটি খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments