কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গাছের নিচে চাপা পড়ে মো.নাসির উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সুগডুগি গ্রামে। এ সময় আহত হয়েছে রিয়ান (৯) ও তাইফুর (১৯)। মৃত নাসির ওই গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিক নিয়ে নাসিরের বাড়িতে গাছ কাটতেছিলো। এসময় গাছের সঙ্গে দড়ি বেঁধে টানা দেয়। এক গাছটি ছিটকে এসে নাসির, রিয়ান ও তাইফুরের শরীরে পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষনা করে। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments