বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইলকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহষ্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও বকশীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মনিরুজ্জামান মিন্টু নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শেরপুর জেলা শহরে যাওয়ার সময় বকশীগঞ্জ পৌর এলাকার মাস্টার বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান মিন্টু মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে আটক করা যায়নি।’
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments