কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপড় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও সংরক্ষনে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। শুক্রবার বিকেল পর্যন্ত বৃহত মৎস্য বন্দর খ্যাত মহিপুর আলীপুর পোতাশ্রয় শিববাড়িয়া নদীর দু’পাড়ে আড়ৎ ঘাটে নোঙ্গর করেছে সহ¯্রাধিক মাছ ধরা ট্রলার।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার জারীকৃত নিষেধাজ্ঞা সফল করতে তৎপর রয়েছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে গেলে জেল-জরিমানার পাশাপাশি তার নিবন্ধন বাতিল ও জাল-ট্রলার বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে। তবে মৎস্য আহরণ বন্ধ থাকার এ সময়টাতে বেকার হয়ে পড়া সমুদ্রগামী নিবন্ধিত সব জেলেকে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে।
এদিকে বছর জুরে ইলিশের আকাল, ঘূর্নিঝড় মোখায় এক সপ্তাহ অলস সময় পার এবং তার উপর মৎস্য বিভাগের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে জেলেসহ ব্যবসায়ীরা। এছাড়া নিষিদ্ধকালীন সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ এবং অপ্রতুল খাদ্য সহায়তা বৃদ্ধির দাবী জানিয়েছেন তারা। তবে অবরোধ কালীন সময়ে এ উপজেলায় ১৮ হাজার ৩০৫ জন নিবন্ধিত জেলেকে ৮৬ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments