সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের টিউবেলপাড় মোড় এলাকায় ট্রাক ধাক্কায় অটোরিকশার যাত্রী শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে আর একজন। সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সংবাদ পেয়ে ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ নিহতরা হলেন, মেলান্দহের কাপাশহাটিয়া এলাকার ইজিবাইক চালক রোকন মাহমুদ, মেলান্দহের শেখ সাদী এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুল মালেক ও বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান।
স্থানীয়রা বলেন, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশাটি। এসময় পেছন থেকে জামালপুরমুখী আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনা স্থলেই নিহত হয় অটোরিকশা চালক। আর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হলে পথেই মাদ্রাসা শিক্ষককের মৃত্যু হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক জানান, শুক্রবার সকালে জামালপুর পৌরসভার বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে জামালপুরগামী ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক চালক রোকন মারা যান। ইজিবাইকে থাকা ৪ জন যাত্রীর মধ্যে ৩ জন গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে গুরুতর আহত বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এছাড়াও দুর্ঘটনায় আহত আব্দুল মালেক চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments