মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভার ও আশুলিয়ার পরিশ্রমী মানুষই আমাদের শক্তি"বলে উল্লেখ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার আশুলিয়া) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদুল আহসান রাশেদ। তিনি আরো বলেন, তাদের ঘামেই গড়ে উঠেছে আমাদের শিল্প, ব্যবসা আর পরিবার। এই মানুষদের অধিকার এবং উন্নয়ন নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অঙ্গীকার। ঢাকা জেলার এই প্রভাবশালী বিএনপি নেতা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস। আমি মনে করি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে। একই সাথে আরো বলতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরেই অত্যাচারীত এবং নিষ্পেষিত। বাংলাদেশের সাধারণ মানুষ যদি নির্দ্বিধায় নিজেদের পছন্দমতো ভোট দিতে পারে, তবে সেটাই হবে নির্যাতিত দল বিএনপি'র নেতাকর্মীদের সান্তনা। বিগত ১৭ বছর যারা নামে মাত্র বিএনপি করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। নিজেদের ব্যবসা-বাণিজ্য রক্ষা কিংবা জেল জুলুমের ভয়ে যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছিল, তারা দলের জন্য কোন সুফল বয়ে আনতে পারবে না। বরং সুযোগ পেলেই তারা দলের ক্ষতির কারণ হবে। তাই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করব, যারা রাজপথে ছিল, জেল, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে আগামীতে মনোনয়ন দেবেন। উড়ে এসে জুড়ে বসা প্রার্থী ভুলক্রমে মনোনয়ন পেলে সেটি দলের জন্য মারাত্মক হবে।
সুতরাং এই বিষয়টি বিশেষভাবে বিবেচনার অনুরোধ রইল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি আমার দল ঢাকা-১৯ থেকে এবার তারুণ্যের অগ্রযাত্রা কে অভিবাদন জানাবেন। সেই প্রেক্ষাপটে, দলের দুর্দিনে দুঃসময়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলাম। অন্যায়, অত্যাচার, নির্যাতন কিংবা জেল জুলুম, হামলার শিকার হয়েছি। যেটা সাভার আশুলিয়া বাসি ভালো করেই জানে। তাই আমার বিশ্বাস ইনশাল্লাহ দল আমাকে মূল্যায়ন করবে। ঢাকা- ১৯ এর সংসদীয় আসনে আমাকে মনোনীত করলে ইনশাল্লাহ আমি জয়লাভ করতে সক্ষম হবো। এ বিশ্বাস আমার আছে। কারণ সাভার আশুলিয়ার সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ আমার পাশে রয়েছে। রাশেদুল আহসান রাশেদ এ সময় নিজের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
সব মন্তব্য
No Comments