স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, দীর্ঘ ১৬-১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে অবাধ জাতীয় নির্বাচন দেখার প্রতীক্ষায়। একটি প্রজন্ম কখনো ভোটই দিতে পারেনি। দেশের মানুষ যখন একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন কোনও-কোনও দল স্থানীয় সরকারের নির্বাচনের জন্য পাঁয়তারা করছে। এটি নিঃসন্দেহে জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত হিসেবে মনে করি।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ এর সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ শাহজাহান আলী সুয়েজের নেতৃত্বে কয়েকজন রাজনৈতিক কর্মীর বাংলাদেশ এলডিপিতে যোগদান উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন।
সেলিম বলেন, সংস্কার নিয়ে আলোচনা একটি পর্যায়ে এসেছে। রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে সব দলকে সংস্কারের পথে এগিয়ে যেতে হবে। অন্যথায় ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা আবারও সুযোগ নিতে চাইবে। ইতোমধ্যে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, এর ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ও জুলাই ঘোষণা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
কোনো কোনো দল নির্বাচন পদ্ধতি হিসেবে কিম্ভূতকিমাকার পদ্ধতিকে সামনে আনছে অভিযোগ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য রক্ত, প্রাণ দিয়েছে। গণতন্ত্র উদ্ধারের জন্য শত-শত তরুণের প্রাণ গেছে রাজপথে। কোনও কিম্ভূতকিমাকার পদ্ধতিকে দেখার জন্য নয়। যারা এই বিষয় আলোচনায় তুলছে তাদের লক্ষ্য আদৌ নির্বাচন কিনা, এই প্রশ্ন দেশের মানুষের রয়েছে। দেশের মানুষ ও গণতান্ত্রিক শক্তিগুলো কোনও অবস্থাতেই এই চক্রান্তে পা দেবে না।
দলে যোগ দিয়ে মোহাম্মদ শাহজাহান আলী সুয়েজ আশা করেন, আমৃত্যু তিনি গণতন্ত্র ও দেশের কল্যাণে কাজ করবেন। গণতান্ত্রিক উত্তরণ ও দেশের উন্নয়নে নিজের অংশগ্রহণকে আরও তরান্বিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাশার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments