স্টাফ রিপোটার : ১৬ ডিসেম্বর ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর আমন্ত্রণে একটি বিশেষ নৈশভোজে অংশগ্রহণ করলেন ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধাগণ ও তাঁদের পরিবারবর্গ। সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর সকল সদস্যদের অবদান এবং রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ সময় ভারতীয় এবং রাশিয়ান প্রতিনিধি দলের সিনিয়র সদস্যগণ নিজ নিজ দেশের পক্ষ হতে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নৈশভোজ শেষে আমন্ত্রিত অতিথিগণ মিউজিক্যাল টিউনস্ উপভোগ করেন।
এছাড়াও আজ সকালে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য যে, মহান বিজয় দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধাগণ ও তাঁদের পরিবারবর্গ গত ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশে আগমন করেন এবং সফর শেষে তাঁরা আগামী ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।
যশোর অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে এই কাজ চলছে— ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ম ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের ...
সব মন্তব্য
No Comments