ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অসিদের।
তবে বাংলাদেশ সফরের জন্য ঘোষিত প্রাথমিক দলে নেই অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারসহ ৮জন তারকা।
আগস্টের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার।
তার আগে পাঁচটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া।
জৈব সুরক্ষা বলয় এবং করোনার বিধিনিষেধের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফর করতে আগ্রহী নন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন, মার্কাস স্টইনিস, কেন রিচার্ডসন ও রাইলি মেরিডিথরা।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হনস নাকি জাতীয় দলের ২৩ জন ক্রিকেটারের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছেন। তখন এই তারকা ক্রিকেটাররা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়ানোর কথা জানান।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments