মোংলা থেকে মো. নূর আলমঃ বঙ্গবন্ধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য কাজ করেছেন। কোন লোভ লালসা তাঁকে আকৃষ্ট করতে পারেনি। এই জন্য তিনি বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছেন। আ্ওয়ামীলীগ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার বিষয়ে আন্তরিক। যেকারনে মোংলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারিকরণ সম্ভব হয়েছে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মনন গঠনের জন্য অপরিহার্য বিষয়। ১২ মার্চ শনিবার সকালে মোংলা সরকারি কলেজ’র আয়োজনে কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশন’র মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
শনিবার সকাল ১১টায় পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ’র অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ সুনীল কুমার বিশ^াস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি পুলিশ সুপার মো. আসিফ ইকবাল ও থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, অধ্যাপক কুবের চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক মাহবুবুর রহমান ও প্রভাষক মনোজ কান্তি বিশ^াস। পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ^াস, উপজেলা যুবলীগের সভাপতি মো. ই¯্রাফিল হোসেন হাওলাদার, পৌর ছাত্রলীগের সভাপতি কে এম এইচ রানা প্রমূখ। বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন মানসম্মত কলেজ হিসেবে মোংলা সরকারি কলেজের যথেষ্ট সুনাম রয়েছে। তিনি নবীন ছাত্র-ছাত্রীদেও উদ্দেশ্যে বলেন লেখাপড়ার মাধ্যমে মানুষের মতো মানুষ হয়ে মোংলাকে এবং দেশকে এগিয়ে নিতে হবে। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সায়মন বয়াতি। একাদশ শ্রেণীর নবীন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঈষাণি মন্ডল। অনুষ্ঠানের শুরুতেই নবীন ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার বলেন মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে মোংলা সরকারি কলেজ দৃঢ় অঙ্গীকারবদ্ধ । সবশেষে প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: ত্যাগ ও উৎসর্গের মহিমায় সারাদেশে আজ বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ১০ জিলহজ মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করছে ধর্মপ্ ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করায় ঈদের দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন সারাদেশে ...
স্টাফ রিপোর্টার:ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। সরকারের সিদ্ধান্তে মহিষটিকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় রাখা হচ্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ...
সব মন্তব্য
No Comments