উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক বখাটে বলে অভিযোগ করেছে ছাত্রী ও তার মাতা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী ছাত্রী ও পরিবার সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের এসকান্দার আলি সরদারের ছেলে বখাটে রবিন সরদার(২৩) ৭ আগষ্ট বেলা ১১ টার দিকে পাশ্ববর্তী বাড়ীর চতুর্থ শেণির ছাত্রীকে পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বখাটে সটকে পরে। ৯ আগষ্ট সোমবার সকাল ১০ টায় পুনরায় ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা পরে। এরপর এ নিয়ে ধর্ষকের পরিবার ও ছাত্রীর পরিবারের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে। এ ব্যাপারে ছাত্রীর মাতা জানান আমার নাবালিকা মেয়েকে ওই বখাটে জোপূর্বক ধর্ষণ করেছে। আমি ওই বখাটের বিচার চাই। ধর্ষক পলাতক রয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন বখাটে রবিন নারী কেলেঙ্কারীসহ এলাকায় বিভিন্ন ক‚-কর্মের সাথে জড়িয়ে পড়েছে। অভিযুক্তর বড়ভাই রুবেল সরদার জানান, ওই ছাত্রীর মা পূর্ব শত্রæতার জের ধরে আমার ছাট ভাই রবিনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাদের হয়রানি করছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে অভিযুক্ত’র বিরুদ্ধে মামলা নেয়া হবে এবং অভিযুক্তকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যে ঘটনাস্থল পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments