সিংড়া (নাটোর) প্রতিনিধি: সিংড়া উপজেলার কলম ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছেন একদল যুবক। তাদের উদ্দেশ্য মাদকমুক্ত যুবসমাজ বিনির্মাণ করা। কলম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা'র নেতৃত্বে মাদকের বিরুদ্ধে ছুটছেন তাঁরা।
এসময় উপস্থিত থাকছেন কলম মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক সাইদুর রহমান ভাসানী প্রমুখ।
প্রতিদিন কলম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে তারা মাদকবিরোধী সমাবেশ করছে। এসময় স্থানীয় ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ছাত্র-যুবকরাসহ কলম মাদক প্রতিরোধ কমিটির সদস্য ফজর, রুহুল, সৈকত উপস্থিত থাকছেন।
যুবলীগ নেতা ও মাদকবিরোধী সমাবেশের উদ্দোক্তা মাসুদ রানা বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষার জন্য তাঁদের ক্ষুদ্র প্রয়াস। এজন্য সকলের সহযোগিতা যান তিনি।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, মাদক একটি মরণব্যাধি। বর্তমানে এর ভয়াল থাবায় যুবসমাজ ধ্বংসের পথে। কলম ইউনিয়নে যারা মাদকের বিরুদ্ধে সমাবেশ করছে তাদের জন্য সকল প্রকার সহযোগিতা থাকবে। মাদক নির্মূলে কলমবাসী ঐক্যবদ্ধ।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments