স্টাফ রিপোটার: আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেছেন,বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রকৌশলীরা সর্বদায় শেখ হাসিনার পাশে আছে এবং আগামীতেও থাকবে।
শনিবার (২৭ জানুয়ারি) রমনায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে উদ্ভাবনী ও প্রযুক্তিগত শিল্পায়ন বিনির্মাণ শীর্ষক বার্ষিক পেপার উপস্থাপনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
এই অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র যন্ত্রকৌশল বিভাগ।
আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধু উন্নত,সমৃদ্ধ, টেকসই ও উদ্ভাবনী টেকসই ও উদ্ভাবনী সোনার বাংলা গড়তে সফল না হলেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে সফল হবেন। তিনি বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীরা সর্বদা প্রস্তুত ও ঐক্যবদ্ধ আছে।তিনি বলেন, প্রকৌশলীরা প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলো গুলো যেভাবে সফল ভাবে সম্পন্ন করছে আগামীতেও প্রধানমন্ত্রীর প্রতি অকুন্ঠ সমর্থন রাখবে।
আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু)'র স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস. এম. মনজুরুল হক মঞ্জু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন,ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সারোয়ার মোর্শেদ প্রমুখ।
প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বেে ও ইঞ্জিনিয়ার আবু সাঈদ হিরোর সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী আহসান বিন বাশার রিপন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments