দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৩টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মিন্টু রহমান (৩৪) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় ব্যবসায়ী মিন্টু রহমানন গতকাল দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মিন্টু রহমান নিজ বাড়িতে মুদি দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। শুক্রবার রাতে মিন্টু তার দোকান বন্ধ করে দরজায় তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের অন্যান্য দিনের ন্যায় নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে বাড়ির দেয়াল টপকিয়ে মানকিটুপি ও মুখে গামছা বাঁধা ৪ জন সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতদল মিন্টুসহ তার স্ত্রী রুপালী খাতুন (৩২) এবং তার জমজ দুই মেয়ে জিমিয়া (৯) ও লামিয়া (৯) কে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে মিন্টুর মুখ ও হাত বেঁধে চাাবি নিয়ে ঘরে থাকা আলমারি খুলে নগদ ৪৬ হাজার টাকা, স্বর্ণের চেইন, একজোড়া স্বর্ণের দুল, একজোড়া স্বর্ণের চুরি, মেয়েদের দুই জোড়া স্বর্ণের দুলসহ দোকানের পণ্য সামগ্রী লুট করে। লুট হওয়া স্বর্ণালংকার ও দোকানের পণ্যের মূল্য ২ লÿ ২৬ হাজার টাকা বলে মিন্টু তার অভিযোগে উলেøখ করেছেন।
মিন্টু রহমান জানান, ডাকাত ৪ জনের মাথায় মানকিক্যাপ ও মুখে গামছা বাঁধা ছিল এবং পরনে থ্রি কোয়াটার প্যান্ট ও গায়ে কালো শার্ট ছিল। তাদের প্রত্যেকের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে।
ডাকাতদল চলে যাওয়ার পর বাড়ির লোকজন চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ডাকাতির ঘটনা জানতে পারে।
ডাকাতিরর ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ডাকাতির ঘটনার বিষযে আমি এখনো কিছু জানি না, তবে অভিযোগ দিয়ে থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments