স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি চিহ্নিতকরণ এবং দেশের বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, রবিবার (৪ অক্টোবর) গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) এর আর্থিক সহযোগিতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এই মতবিনিময় সভার আয়োজন করে। জাতীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনার একক তথ্যভাণ্ডার তৈরি এবং সমন্বিত প্রচেষ্টায় আচরণগত ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।
ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি সড়ক দুর্ঘটনার সঠিক পরিসংখ্যান সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক চিত্র পেতে প্রতিটি নাগরিকের মৃত্যুসনদে মৃত্যুর প্রকৃত কারণ লিপিবদ্ধ করা আবশ্যক। একইসঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ের গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহের প্রক্রিয়া জোরদার করতে হবে।
সভায় উপস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড রিসার্চ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (বিআইজিআরএস), পরিবেশ অধিদপ্তর এবং রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের প্রতিনিধিরা যানবাহনে সিটবেল্ট ও শিশুদের জন্য সুরক্ষিত আসন নিশ্চিত করা, শব্দদূষণ রোধ এবং চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে জোর দেন। বিআইজিআরএস এর প্রতিনিধি জানান, ট্রাফিক আইন প্রয়োগের দক্ষতা বাড়াতে তারা ইতোমধ্যে ৪০০ জন পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছেন।
এছাড়া সভায় সড়ক দুর্ঘটনার তথ্যের তারতম্য কমাতে পুলিশের তথ্যের পাশাপাশি ঢাকার সকল হাসপাতালের ডেটা অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত গবেষণার প্রস্তাবে সমর্থন জানানো হয়। ভবিষ্যতে একটি একক ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরির মাধ্যমে সড়ক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে বলে মত দেন উপস্থিত প্রতিনিধিরা।
উক্ত মতবিনিময় সভায় বিআইজিআরএস এর ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর, ডিএমপির ৮টি ট্রাফিক জোনের ডেপুটি কমিশনারগণ, পরিবেশ অধিদপ্তর এবং রোড সেফটি কোয়ালিশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments