ডেস্ক রিপোর্ট: মরক্কো প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে। ফুটবল বিশ্বে মরক্কোর এ জয় একটি 'ঐতিহাসিক মাইলফলক' হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ফাইনালে মরক্কো পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে চাপের মধ্যে রাখে। ম্যাচের ১২তম মিনিটেই ইয়াসির জাবিরি এক অসাধারণ ফ্রি-কিকি থেকে গোল করে মরক্কোকে এগিয়ে নেন। এরপর ২৯তম মিনিটে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
ফাইনালে আর্জেন্টিনা নিজেদের চেনা ছন্দে ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধে তারা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মরক্কোর রক্ষণভাগ ছিল অত্যন্ত সংগঠিত এবং দৃঢ়।
এই জয়ে মরক্কো হয়ে উঠেছে প্রথম আরব দেশ যারা ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শিরোপা জিতলো। এটি আফ্রিকান ফুটবলের জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত।
মরক্কোর বিভিন্ন শহরে সমর্থকরা রাস্তায় নেমে উল্লাস করে। জাতীয় তারকা আক্রান্ত হাকিমি ও অন্যান্য সিনিয়র খোলোয়াড়রা দলের এই সাফল্যে অভিনন্দন জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments