ডেস্ক রিপোর্ট: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ মঙ্গলবার দুপুরে ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আনুষ্ঠানিকভাবে সুপারিশ পত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি ঐক্য কমিশনের সদস্য বিচারপতি মো এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
গতকাল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করেন।
কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিক সুপারিশ পত্র করা হয় । এতে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন খাতে জুলাই জাতীয় সনদরের নির্দেশনা বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে বলে জানাগেছে।
সূত্রমতে, সুপারিশপত্রে গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অংশগ্রহণমূলক নীতিনির্ধারণ প্রক্রিয়া জোরদারের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments