উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথ সভায় হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । ১৫ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাষ্টারের সভাপতিত্বে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খানসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি , সম্পাদক উপজেলার সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃ স্থানীয় নেতাকর্মী । এসময় বক্তারা বলেন ১২ মার্চ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শোলক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মনির জোমাদ্দারের নেতৃত্বে ধামুরায় লিফলেট বিতরণকালে আওয়ামীলীগের মদদপুষ্ট জেলা দক্ষিন বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাওছার মজুমদারের নেতৃত্বে মঞ্জুর হাওলাদার , রাজিব মজুমদারসহ ১০/১৫ জন সন্ত্রাসী মনির জোমাদ্দারসহ নেতাকর্মীদের উপর হামলা চালায় । এ সকল সন্ত্রাসীদের দল থেকে বহিঃষ্কারের দাবী জানান প্রতিবাদ সভায় নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
সব মন্তব্য
No Comments