আন্তর্জাতিক ডস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবারও উত্তাল রাজধানী দিল্লি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ হয়েছে দিল্লিতে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের লাইভ আপডেট অনুযায়ী, সোমবার ৫ অক্টোবর সকালে নতুন করে বিক্ষোভ শুরু হয়। এর আগের দিন রবিবার মধ্য দিল্লিতে তিন ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভের অনুমতি না থাকায় ১২০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়।
এদিন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) রাইসিনা রোডে তাদের সদর দপ্তরের সামনে ব্যতিক্রমী লিভিং ডেড প্রতিবাদ করে। দ্য সিয়াসত ডেইলির খবরে বলা হয়, সাদা কাপড়ে মোড়া হয়ে NSUI সভাপতি বিনোদ জাখর ও কর্মীরা ভোট চুরির অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার ও পদত্যাগ দাবি করেন। তারা ভোট কি চুরি নেহি চলেগি, জনতা কি আওয়াজ নেহি দাবেগি স্লোগান দেন। পুলিশ সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করে।
বিক্ষোভের সূত্রপাত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে। ককরোচ জনতা পার্টি (সিজেপি), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), NSUI, ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস ও আম আদমি পার্টি (AAP) যন্তর-মন্তরে বিক্ষোভের ডাক দেয়। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবারই দিল্লিতে প্রায় ৭০০ জন এবং মুম্বাইয়ের শিবাজী পার্কে হাজারো মানুষ জড়ো হন। দিল্লি পুলিশ এ পর্যন্ত অন্তত ৩টি এফআইআর করেছে।
সোমবার সুপ্রিম কোর্টেও বিষয়টি গড়ায়। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশনের দাবি করা পরিবর্তিত ফর্ম-৬ সুপ্রিম কোর্ট অনুমোদন দেয়নি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আদালত সিইসিকে সাময়িকভাবে কাজ থেকে বিরত রাখার অন্তর্বর্তী আদেশ দিতে অস্বীকার করেছে, তবে কমিশন ও জ্ঞানেশ কুমার সহ দুই নির্বাচন কমিশনারকে নোটিশ দিয়েছে।
বিক্ষোভ ঘিরে নারী সাংবাদিক হেনস্তার অভিযোগও উঠেছে। শনিবার যন্তর-মন্তরে বিক্ষোভ কভার করার সময় তিনজন নারী সাংবাদিক যৌন হেনস্তার অভিযোগ করেন। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযোগ ক্রাইম ব্রাঞ্চে তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে সিজেপি নেতা অভিজিৎ দীপকে ঘোষণা দিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লিতে মেগা পদযাত্রা ও বিক্ষোভ হবে। তিনি বলেন, গ্যানু এই সরকারের কাছে দেশের নাগরিকের চেয়ে বেশি মূল্যবান। এদিকে কংগ্রেস ইন্ডিয়া গেট থেকে যন্তর-মন্তর পর্যন্ত নতুন বিক্ষোভের ডাক দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ। সোম ...
সব মন্তব্য
No Comments