ডেস্ক রিপোর্ট: দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জাসদের সহযোগী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ
আজ ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জিপিওর সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে মানববন্ধন-সমাবেশ এবং সমাবেশশেষ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিয়, পল্টন, তোপখানা, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিন করে।
মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিলে অংশ নেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্রমিক নেতা মঞ্জুর হোসেন, চমন, ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, শ্রমিক নেত্রী শিরীন শিকদার শিরীন, শ্রমিক নেতা জামিল হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, চা বাগান শ্রমিকদের উপর চলে আসা শত বছরের অমানবিক শ্রমদাসত্বে যে অমানবিক করুণ চিত্র বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে সেটা মালিকদের পোষা নেতাদের ঘুষ দিয়ে আর লুকানোর সুযোগ নাই। তারা সরকারকে মালিক পক্ষের উকিল না হয়ে শ্রমিকদের উকিল হবার আহবান। তারা বলেন, মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশ ২৪০০ ডলার মাথা পিছু আয়ের দেশে চা শ্রমিক দৈনিক মজুরী ১২০টাকা জাতীয় লজ্জার বিষয়। তারা বলেন দৈনিক ৩০০ টাকা মজুরি দাবি খুবই নগন্য দাবি। তারা দেশের শ্রম আইন অনুযায়ী চা বাগান শ্রমিকদের বাঁচার মত ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments