সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার (৮ জুলাই) বেলা ১২টায় শহরের ফৌজদারী মোড়ে রোগী, রোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র পরিবর্তন ও কাটছাঁট করে পদে বহাল থেকে হাসপাতালের কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।
তাদের অভিযোগ, এর ফলে হাসপাতালের স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি জনকল্যাণমূলক চিকিৎসা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা বা রোগী হয়রানি গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে আবু সাদাত উল-সায়েম, মোতালেব হোসেন, মনিরুজ্জামান মনির, আলতাব হোসেন, ফারুক হোসেন ও কামাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments