ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের রাজনৈতিক পরিমন্ডলে প্রতিপক্ষকে গালিগালাজ, নোংরা কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার ও উগ্র হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সম্প্রতি জাগপা মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার এবং তদপরিপ্রেক্ষিতে বিএনপির ক্ষুব্ধ-উত্তেজিত অংশের সহিংস প্রতিক্রিয়ার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সংবাদমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ কখনো কখনো প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে ভদ্রতা ও সৌজন্যের সীমা লঙ্ঘন করেন। পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখাতে গিয়ে উভয়পক্ষ শুধু অশ্লীল বাগযুদ্ধেই লিপ্ত হননা মাঝে মাঝে তা সংঘাত সংঘর্ষের সূচনা ঘটায়। এ জাতীয় ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে সরকার দলীয় ও বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে পরস্পর মিথ্যা গুজব, বাজে কার্টুন, ফটোকার্ড এবং এআই জেনারেটেড নোংরা সংবাদ ছড়ানোর একটা অনৈতিক, বিষাক্ত প্রতিযোগিতা চলছে। এই অশালীন , অশুভ তৎপরতা থেকে নেতৃবৃন্দের সন্তান ও পরিবারের সদস্যরাও রেহাই পাচ্ছেনা। তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে সম্প্রতি রাশেদ প্রধানের অসৌজন্যমূলক বক্তব্য প্রদান ও দুঃখ প্রকাশ প্রসঙ্গে বলেন, জাতীয় নেতৃবৃন্দের উচিত ভাষা এবং উত্তেজনার ভারসাম্য রক্ষা করা। তিনি বলেন, তার শিষ্টাচার বহির্ভূত মন্তব্যকে কেন্দ্র করে সরকার দলীয় নেতাকর্মীদের মব সৃষ্টি করা, তার বাসভবনের সামনে জড়ো হয়ে ভয়ভীতি প্রদর্শন করা, হামলার চেষ্টা চালানো এবং তার ব্যক্তিগত সহকারীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এ ঘটনার ধারাবাহিকতায় জাগপার পঞ্চগড় জেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি উগ্র প্রতিক্রিয়াশীলতা এবং ভিন্নমত দমনে বিপজ্জনক প্রবণতার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে তিনি অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অরাজনৈতিক ভাষা চর্চা ও সহিংস প্রতিক্রিয়াশীল তৎপরতা থেকে সকল পক্ষকে বিরত থাকার জন্যও তিনি অনুরোধ করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments