মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। সড়কে পরিবহণ শ্রমিকরা যাত্রীদের সাথে যে আচরণ করছে তা মেনে নেয়া যায় না। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার অযুহাতে সড়ক পরিবহণ কতৃপক্ষ বাস ভাড়া যতটুকু বাড়িয়েছে শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে তারচেয়েও বেশি। এতে প্রতিদিন বাসে চড়ে গন্তব্যে যেতে হেনস্তা হচ্ছেন সাধারণ যাত্রীরা, প্রতিবাদ করলে সইতে হয় অবর্ননীয় নির্যাতন। আবার ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই, ছাত্রী ও নারীদের সাথে অশালীন আচরণ করছে শ্রমিকরা।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গেলো ৩ নভেম্বর রাত থেকে ডিজেলে ও কোরোসিনের দাম লিটার প্রতি ১৫টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। সাথে সাথে বিনা নোটিশে পরিবহণ ধর্মঘটের মাধ্যমে কোটি কোটি যাত্রীকে হয়রানী করছে সড়ক পরিবহণ মালিক ও শ্রমিকরা। অথচ, বিনা নোটিশে ধর্মঘট ডাকার অধিকার কারো নেই। এরপর সরকারের সাথে আলোচনার মাধ্যমে বাড়িয়ে দেয়া হয় পরিবহণের ভাড়া। বিষয়টিকে সাধারণ মানুষের অনেকে সাজানো নাটক বলে ক্ষোভ প্রকাশ করছেন। তারপরও মরার উপর খাঁড়ার ঘাঁ হিসেবে সরকারিভাবে যেটুকু ভাড়া বাড়ানো হয়েছে, শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে তার কয়েকগুন বেশি। আবার ছাত্রদের কাছ থেকে অর্ধেকের স্থলে জোর করে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই। অন্যদিকে, বিশ^বাজারে তেলের দাম কমতে শুরু করেছে, কিন্তু সরকারের তেলের দাম কমানোর কোন চিন্তা আছে বলে মনে হয় না। আবার তেলের দাম বাড়ার সাথে সাথে পরিবহণ ব্যয় বাড়ার অযুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। একারণে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বিশ^বাজারে তেলের দাম কমতে শুরু করেছে, তাই তেলের দাম কমাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। পাশাপাশি গণপরিবহণের ভাড়া নিয়ে সড়কের নৈরাজ্য কমাতে হবে। এছাড়া ছাত্রদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
সব মন্তব্য
No Comments