ডেস্ক রিপোর্টঃ যার অল্প আছে সে দ্ররিদ্র নয়, যেবেশি হাহাকার করে সেই দ্ররিদ্র। অর্থ ও ক্ষমতার লোভে কোন কোন মানুষ যে কোন পর্যায়ে নেমে যেতে পারে। দিনের শেষে জীবনের হিসাব করলে দেখা যায়, আমাদের পথ দিবালোকের মত পরিষ্কার, আমরা সত্যের পথে থাকতে চাই। সাধারণ চোখে অসৎ এর চাকচিক্য বেশি মনে হতে পারে কিন্তু সততার সৌন্দর্য চাকচিক্য খালি চোখে দেখা যায় না, সততার সৌন্দর্য অন্তরের চক্ষু দিয়ে দেখলে দেখা যায়। অল্পতে যারা সন্তুষ্ট থাকে তাদের ধ্বংস নেই, তাদের প্রশান্তি অনেক’। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ এক কর্মশালায় এ কথা বলেন।
১৯ ডিসেম্বর সকাল ৯টা বিকেলে ৪টা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর আন্তর্জাতিক সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক “সরকারি ক্রয় ব্যবস্থাপনা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও ধারণাপত্র উপস্থাপন করেন কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস জনাব মোঃ নূরুল ইসলাম। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অডিট অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব জনাব মোঃ আলমগীর হোসেন এবং সিএএফও শিক্ষা মন্ত্রণালায়, জনাব সেলিনা রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘সরকারি যে অর্থ ব্যয় হবে সেটি আসলে জনগণের কষ্টের টাকা। জনগণের কষ্টের টাকায় যে বাজেট হয়ে থাকে এবং সেই বাজেটের বিভিন্ন অংশ বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয় সেটি কিভাবে আমরা ব্যবহার করবো, কিভাবে খরচ করা হয় তার একটি ব্যবস্থাপনা থাকা উচিত এবং সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে অনিয়মের সৃষ্টি হয়। তাই সরকারি অর্থ বিধি অনুযায়ী ব্যয় করা উচিত’।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments