বাইরে থেকে তালাবদ্ধ ছিল ঘর
বরিশাল অফিস: বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে সাবেক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা খানম বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি মৃত মোশারফ হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন নগরীর ভাটিখানা এলাকায় ভাড়া থাকতেন। বর্তমানে তার দুই ছেলে চাকরি সূত্রে দেশের আলাদা জায়গায় অবস্থান করছেন, বড় ছেলে রিফাত ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
বাড়ির মালিক রিনা বেগম ও স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন এবং সেখানে একা থাকতেন। বুধবার রাতে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া তার ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ পান এবং বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে আমেনার আত্মীয়-স্বজন খবর পেয়ে রাতে ওই বাড়িতে আসেন, কিন্তু দুর্গন্ধের কারণে ফ্ল্যাটের সামনে বেশিক্ষণ থাকতে না পেরে নিচে নেমে আসেন। এরপর ঢাকায় থাকা বড় ছেলে রিফাতকে বিষয়টি জানানো হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পরে রিফাতের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে পুলিশ ভেতরে প্রবেশ করে। এ সময় খাটের ওপর কাপড় দিয়ে হাত-পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা অবস্থায় আমেনা খানমের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। বাসার ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উপ-পুলিশ কমিশনার আরও জানান, ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় এবং ভেতরে প্রবেশের ধরন দেখে ধারণা করা হচ্ছে পরিচিত ও ঘনিষ্ঠ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments