অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর ও মাদারীপুর জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন। সমাপনী দিনে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন দ্য ঢাকা মেইল-এর নির্বাহী সম্পাদক ও বিপিজেএ-এর সভাপতি হারুন জামিল।
প্রশিক্ষণে সাংবাদিকদের নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য ও অপতথ্য শনাক্তকরণ, হেট স্পিচ, গুজব ও প্রোপাগান্ডা মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে তা অবশ্যই যাচাই-বাছাই করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকতে হবে।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ফরিদপুর ও মাদারীপুর জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments