রংপুর অফিস: কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্কাস আলী (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে, উপজেলার থানাহাট ইউনিয়নের 'কিসামত বানু-খামারপাড়া' এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। তিনি ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে বলে জানা গিয়েছে। এলাকাবাসী জানায়, সকালে বাড়ির পাশে কদমগাছের ডাল কাটতে যায়। গাছের ডাল কাটা হলে বিদ্যুৎ এর তারের সঙে লেগে বিদ্যুতায়িত হয়ে ঝুলছিলেন আক্কাস আলী বলে জানান তারা। মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন থানাহাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আনোয়ারা বেগম।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সব মন্তব্য
No Comments