বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বানারীপাড়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বতর্মান সরকার নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইতোপূর্বে কোনো সরকার নারীদের এ সেবা দেয়নি। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় প্রত্যেকে ৮ শত টাকা করে ৩ বছর পযর্ন্ত পাবে। তিনি নারীদের উদ্দেশ্য করে বলেন, শিশুদের প্রতি যত্নবান হবেন এরাই হবে ভবিষ্যতের উজ্জ্বল কর্ণধার। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আমিনা রহমান টুসি প্রমুখ। এ ছাড়াও অন্যান্য দপ্তরের কর্মকর্তা, কর্মজীবী ল্যাকটেটিং মা ও শিশুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৪৫০ জন মা ও শিশুর মাঝে স্বাস্থ্য সেবা ও খাদ্য সামগ্রী দেওয়া হয়।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments