উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর সেটেলমেন্ট অফিস(জরিপ অফিস) এর আপিল শুনানীর কার্যক্রম বরিশাল জোনাল অফিসে স্থানান্তর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অসহায় ভূমি মালিকরা। ১৪ নভেম্বর রবিবার বেলা ১২ টায় উপজেলা মহরা সমিতির অস্থায়ী কার্যালয়ে এ্যাডঃ আমির হোসেন মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ভূমি মালিক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা মহরা সমিতির সভাপতি শাজাহান রাড়ী। উপস্থিত ছিলেন ইচলাদী বাজার কমিটির সভাপতি আঃ হক আকঁন, ভূমি মালিক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গির হোসেন, সেকান্দার হাওলাদার, আকবর ফকির, ফজলুল হক হাওলাদার, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, আলাউদ্দিন সরদার, জাফর হাজ্বী, হরেন দাস, আশু সরকার,দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, উজিরপুর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আঃ হাকিম সিকদারসহ শতাধিক ভুমি মালিকরা। এসময় বক্তারা বলেন উজিরপুর ইচলাদী,সাকরাল,উত্তর কমলাপুর,দক্ষিন কমলাপুর মৌজার ৩১ ধারা আপিল শুনানী উজিরপুর সেটেলমেন্ট থেকে বরিশাল জোনাল অফিসে স্থানান্তর করায় শত শত ভূমি মালিকদের ভোগান্তিতিতে পরতে হবে। হতাশ হয়ে আরো বলেন অনেক অসহায় ভূমি মালিকদের বারবার বরিশালে যাতায়াত করা দুর্বীসহ ভোগান্তি ছাড়া আর কিছু নয়। এ থেকে সকলে পরিত্রান চেয়ে ভূমি মালিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহন করেন এবং দ্রুত দাবী মানা না হলে আগামীতে বিক্ষোভ মিছিল,অবস্থান কর্মসুচিসহ বিভিনś আন্দোলন কর্মসুচির হুশিয়ারী দেন তারা। এছাড়া উপজেলা সেটেলমেন্ট অফিসে প্রকৃত ভূমির মালিক, আইনজীবি ও মহরি সরাসরি আপিল শুনানিতে অংশগ্রহন করতে পারবে। কোন বহিরাগত চাঁদাবাজরা অফিসের কার্যক্রমে বিঘś সৃষ্টি করলে তাদেরকে দাত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুশিয়ারী দেন। এ ব্যপারে উজিরপুর সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরমেশ ত্রিপুরা জানান এটা উধর্źতন কর্তৃপক্ষে বিষয়। বরিশাল জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা রেজাউল বারী জানান বাদী ও বিবাদীদের কোন পক্ষের আবেদনের ভিত্তিতে কিছু কিছু মৌজার আপিল শুনানী বরিশাল জোনালে নেয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
সব মন্তব্য
No Comments