ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বিশেষভাবে দুর্যোগপ্রবন ৩৬ জেলায় প্রায় ৯ কোটি মানুষ নিজ খাদ্য নিরাপত্তা ও পুষ্টিগত সুরক্ষায় গভীর ঝুঁকিতে রয়েছে। তাদের মধ্যে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ বড় ধরনের খাদ্যসংকটে পড়ার আশঙ্কা রয়েছে এবং ১৬ লাখ শিশু চড়ম অপুষ্টিতে পড়ার সম্ভাবনা রয়েছে। এমন তথ্য প্রকাশ করেছে ফুড প্লানিং এন্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ) এবং ফুড অ্রাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), ইউনাইটেড ন্যাশনস চিলডেন ফান্ড (ইউনিসেফ) ও ওয়াল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) সহ একাধিক জাতিসংঘ সংস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬টি জেলার পাশাপাশি কক্সবাজার রোহিঙ্গা শিবিরসহ আশ্রয়প্রাপ্ত ও স্থানীয় জনগোষ্ঠীও বিপুল পরিমাণে ঝুঁকিতে রয়েছে।
এই বিশ্লেষণ করা হয়েছে 'ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) মানদন্ড গঠন অনুযায়ী, যা খাদ্য নিরাপত্তা ও পুষ্টি হুমকির মাত্রা নির্ধারণে ব্যবহৃত হয়।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments