উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে এক অসহায় মায়ের প্রতি সহানুভূতির হাত বাড়ালেন এসিল্যান্ড। ২৬ জুলাই সোমবার বিকাল ৬ টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা নিয়ে হাজির হন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড জয়দেব চক্রবর্তী। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়ত উদ্দিন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, ২৪ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী মোবাইল কোর্টে ইচলাদীতে অভিযান চালান। এ সময় এক যুবককে মাক্স না পরার কারণে মোবাইল কোর্টে জরিমানা করার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় ওই যুবক তার মায়ের জন্য ঔষধ কিনতে এসেছে বলে জানায়। মাক্স কেনাত দূরের কথা, ঔষধ কেনার সব টাকাও তার কাছে ছিল না। বিষয়টি শুনে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাৎক্ষণিক তাকে আর্থিক সহায়তা ও মাক্স পরিয়ে দেন। এ সময় শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন উপস্থিত থাকায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ওই যুবকের নাম ঠিকানা সংগ্রহ করে রাখতে বলেন। ইউপি চেয়ারম্যান ওই যুবকের বাড়ির খোঁজ খবর নিয়ে জানতে পারেন পরিবারটি হতদরিদ্র। তার মা অত্যন্ত রোগাক্রান্ত। এ কারণে ২৬ জুলাই এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে পৃথক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা নিয়ে হাজির হন মডেল থানার ওসি আলী আর্শাদ, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন। এ সময় জয়দেব চক্রবর্তী ওই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ওই মায়ের চিকিৎসা সেবার সকল সহযোগিতা প্রদানের আস্বাস প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
সব মন্তব্য
No Comments