কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হয়েছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের বাধাঁহীন প্রজননের জন্য ২০০৬ সাল থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। এতে বাড়বে ইলিশের উৎপাদন। তাই জেলেরা ইলিশ শিকার বন্ধ করে তীরে ফিরেছে সমুদ্রগামী মাছধরা হাজারো ট্রলার। বৃহস্পতিবার সকাল থেকে এসব মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের শিববাড়িয়া নদীর দুই পাড়ের আড়ৎ ঘটে এসে নেঙ্গর করেছে। তবে অবরোধকালীন সময়ে জেলেদের দেয়া প্রনোদনা বাড়ানোসহ প্রতিবেশী দেশের জেলেদের মাছ ধরা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন জেলে ও ব্যবসায়ীরা। নিবন্ধিত সকল জেলেদের ২০ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
ঘাটে ফিরে আসা জেলে খালেক জানান, এ বছর সাগরে প্রথম দিকে তেমন ইলিশ ধরা পড়েনি। তবে শেষের দিকে ইলিশের দেখা মিললেও এখন নিষেধাজ্ঞার সময় বেধে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশ অবশ্যই পালন করব। তাই ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছি। এমন কখা বলেছে আরো অনেক জেলে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধ সফল করতে জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। এ উপজেলার ১৮ হাজার ৩০০ জন নিবন্ধিত জেলেকে ২০ কেজি করে চাল প্রদান করা হবে। এছাড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও নৌবাহিনী জলে ও স্থলে অবরোধ সফল করতে কাজ করবে বলে তিনি সাংবাদিকদের জানান।
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
সব মন্তব্য
No Comments