বরিশাল অফিস: ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বিকল ফিশিং বোট ''এমভি মায়ের দোয়া'' এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ৮টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন গোলবুনিয়া ঘাট হতে ''এমভি মায়ের দোয়া'' নামক একটি ফিশিং বোট ৮ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর একইদিন দুপুর ১১টায় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। ৩ দিন যাবৎ সমুদ্রে ভাসার পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, উক্ত বোটের একজন জেলে বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের অভিযানিক দল উক্ত এলাকা হতে ৮ জন জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করে এবং বোটের ইঞ্জিন সচল করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments