রাহাদ সুমন,বরিশাল প্রতিনিধি: পবিত্র হজ পালনের অপার ইচ্ছা থাকলেও সামর্থ্য ছিল না নব্বই বছরের অশীতিপর বৃদ্ধ ইমান আলী এখমান্দারের। এজন্য তিনমাস ধরে তিনি কুয়াকাটা সৈকতে ফেরি করে পান বিক্রি করেছেন। উদ্দেশ্যে হজে যাওয়ার টাকা জোগাড় করা।
গত ১৭ মার্চ এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর দুদিনের মাথায় ইমান আলীর হজের যাওয়ার ব্যবস্থা হয়েছে। তার হজ পালনের পুরো খরচ বহনের দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল-১ ( আগৈলঝাড়া- গৌরনদী ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ।
শুধু হজের খরচ নয়, সৌদি আরবে পুরো রমজান মাস থেকে ইমান আলীকে ইবাদত-বন্দেগি করার ব্যবস্থা করেছেন এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইমান আলীকে নিয়ে সংবাদ প্রকাশের পরে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আমাকে ফোন করেন। তিনি জানান, কুয়াকাটাতে যে লোকটি পান বিক্রি করে হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছেন, তার হজের সব খরচের দায়িত্ব তিনি নিতে চান। পরে আমি ইমান আলীকে ঢাকায় নিয়ে আসি। তার সব কাগজপত্র তৈরি করা হচ্ছে। আগামী ২৭ মার্চ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার দিন-তারিখ নির্ধারিত হয়েছে।’
মেয়র আরও বলেন, ‘১৯ মার্চ রাতে আমি ইমান আলীকে নিয়ে ঢাকায় এসেছি। পরদিন সব কাজ শেষ করেছি। আজকে আবার তাকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আগামী ২৭ মার্চ এক মাসের সফরে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। পুরো রমজান মাস তিনি ওখানে থাকবেন। এর সব ব্যবস্থা করেছেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।’
ইমান আলী এখমান্দারের বাড়ি পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজোড়া গ্রামে। তিনি দুই ছেলের বাবা। পেশায় একজন কাঠমিস্ত্রি। দুই ছেলে যা আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসারের খরচ মেটে। হজের জন্য টাকা জোগাড় করে বাবাকে সৌদি আরবে পাঠানোর স্বপ্নপূরণ করতে পারছিলেন না তারা। এজন্য ইমান আলী নিজেই ফেরি করে পান বিক্রি শুরু করেন।
এদিকে, বৃদ্ধ ইমান আলীকে হজ্বে পাঠানোর দায়িত্ব নেওয়ায় তিনিসহ এলাকার বাসিন্দারা আবেগাপ্ল ুুত ও দারুন খুশি। মহানুভবতার জন্য তারা আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে ধন্যবাদ ও অনিঃশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments