বরিশাল অফিস: বানারীপাড়ায় বৃদ্ধের দুই পায়ের রগ কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সৈয়দ বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতর নাম সৈয়দ আব্দুল লতিফ (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শারিরীক প্রতিবন্ধি আব্দুল লতিফ নিজ ঘরে খাট ও হুইল চেয়ারের ওপর দু’পায়ের রগকাটা মরদেহ পড়েছিলো। বিষয়টি বাড়ীর অন্য লোকজনে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনা স্হলে পুলিশ গিয়ে লতিফের মৃত্যুদেহ উদ্ধার করে।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ জানান, পক্ষাঘাতগ্রস্ত লতিফ মীর ২০ বছরের অধিক সময় ধরে শারিরীক প্রতিবন্ধি।
ঘটনার সময়ে লতিফের বৃদ্ধ বাবা- মা ছাড়া বাড়ীতে কেউ ছিলো না। তার একমাত্র ছেলে ঢাকায় ও তিন মেয়ে শ্বশুর বাড়িতে থাকে। স্ত্রী বরিশাল শহরে ছিলেন।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শারীরিক অক্ষমতার কারনে হতাশাগ্রস্হ হয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তার লাশের পাশে একটি ব্লেড পাওয়া গেছে।
সালিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিনের শারিরীক অসুস্থতার জন্য সাম্প্রতিক সময়ে সৈয়দ আব্দুল লতিফ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।
বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, মৃত্যুরহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া সিআইডির একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments