দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি পৃথক স্থানে বজ্রপাত ঘটে এক গৃহবধূ সহ ৪ জনেরর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়েরপাড়া ও ফারকপুর গ্রামে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, বিকেলে গড়ের পাড়া এলাকার মাঠে ধানের জমিতে কাজ করছিল ৭ থেকে ৮ জন কৃষক। এসময় আকাশে মেঘ দেখে তারা মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেয়। পরে মুষলধারে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটলে তারা সকলেই আহত হোন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৩জন কৃষককে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে একই সময় ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রপাতে জহুরা খাতুন নামে এক গৃহবধূকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষনা করেন।
বজ্রপাতে মৃত্যুর বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বজ্রপাতে ৩জন পুরুষ ও ১ জন নারীকে মৃত অবস্থা হাসপালে আনা হয়েছিল। এ ঘটনায় আরো ৫জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments