“অব্যাহত নারী-শিশু ধর্ষণ, নির্যাতন, নারীবিদ্বেষী উস্কানীমূলক বক্তব্য, মব সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না সরকার”
স্টাফ রিপোর্টার: আজ ১৪ মার্চ সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে পল্টন মোড়ে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা রুহিন হোসেন প্রিন্স। ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা: সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুনা নূরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের নেতা কমরেড হাসান হাফিজুর রহমান, ক্ষেতমজুর নেতা মোতালেব হোসেন, নারীনেত্রী রোকেয়া বেগম প্রমুখ। সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদীক্ষণ করে।
বিক্ষোভ সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন,‘আসিয়ার মৃত্যু আমাদেরকে লজ্জিত ও অপরাধী করে দেয়। রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা, এমন মৃত্যু কিভাবে ঘটে চলেছে,? সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হচ্ছে। শুধু নতুন রাজনৈতিক দলকে উৎসাহ দিলেই গনতান্ত্রিক পরিবর্তন ঘটে না। মব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রহস্যময় নির্লিপ্ততা, উদ্যোগ গ্রহনে দীর্ঘসূত্রিতা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।’’
কমরেড রুহিন হোসেন প্রিন্স আরও বলেন,‘অবিলম্বে নুন্যতম সংষ্কার সাধন করে,জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করুন।জনগনের ভোটের অধিকার নিশ্চিত না হলে,জনগণের ম্যান্ডেটে সরকার গঠন না হলে, দেশে স্থিতিশীলতা আসবে না এবং অব্যাহত নারী নির্যাতন বন্ধ হবে না,গণমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না।
কমরেড লুনা নুর বলেন,বর্তমানে বাংলাদেশের নারী সমাজ ভয়াবহ সময় পার করছে। চূড়ান্ত নিরাপত্তাহীনতা ও ছুটির মধ্য দিয়ে দিন পার করছে। শুধু যে ধর্ষণ ও নারীর প্রতিনিপীড়নের মাত্র বেড়েছে তা নয়। জুলাইয়ের গণঅভ্যুত্থান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংবিধান বিরোধী অবস্থান থেকে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে এই অন্তর্বতী সরকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
সভাপতির বক্তব্যে ডা সাজেদুল হক রুবেল বলেন, আছিয়ার মৃত্যুতে সারাদেশের মানুষ ক্ষুব্ধ। ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার খুন, ধর্ষণ কিংবা মব নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তো পারছেই না। তাদের নাকের ডগাতেই এই মব সন্ত্রাস চলছে। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে না।
নেতৃবৃন্দ, অবিলম্বে সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন।
ডেস্ক রিপোর্ট: আজ ২ জুলাই বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি, নৃগোষ্ঠী ও জনগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একটি অন্তর্ভুক্তিম ...
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
সব মন্তব্য
No Comments